সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুমিল্লায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭ | চ্যানেল খুলনা

কুমিল্লায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

চ্যানেল খুলনা ডেস্কঃ কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রবিবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার ঢাকাগামী তিশা বাস ও লাকসামগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই নারীসহ সাতজন নিহত হন। এ ঘটনায় অন্তত আহত হয়েছেন তিনজন। আহতদের স্থানীয় ক্লিনিক ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, হতাহতরা সবাই বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী। নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও দুই নিহত হয়েছেন বলে জানান পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মামুন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, চার পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশের পৃথক অভিযানে ৫ মণ গাঁজা উদ্ধার

ঘরেই বানাতেন বন্দুক! অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

দেড় বছরের শিশুকে বিক্রি করে আইফোন কেনা, বাবা আটক

পুলিশের সামনে নারীকে মারধরের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।