সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আইভী | চ্যানেল খুলনা

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এর বাইরে আপাতত বিস্তারিত কিছু বলতে পারছি না। শুধু আমাদের কারাগারে আনা হয়েছে এটুকুই বলতে পারছি। আমাদের কিছু প্রসেসিং আছে। সেই প্রসেসিংগুলো সম্পন্ন করা হচ্ছে।

এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইভীকে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

শুক্রবার (৯ মে) ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন থেকে আইভীকে গ্রেফতার করা হয়। জুলাইয়ের ছাত্র আন্দোলনে গুলিতে পোশাক শ্রমিক মিনারুল ইসলামের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আইভীকে ডিবি কার্যালয়ে নেওয়ার পথে পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা করে দুর্বৃত্তরা। ওই সময় পুলিশের দুই কনস্টেবলসহ পাঁচজন আহত হন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

টেকনাফে চলন্ত বাসে ডাকাতি, বিকাশের ২ কর্মীকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

শ্রীমঙ্গলের পর হবিগঞ্জেও পুলিশের বাধা, এবার সড়কে বসে পড়লেন এনসিপি নেতারা

জলবায়ু সংকট মোকাবিলায় সবুজায়নকে জাতীয় দায়িত্ব হিসেবে নিতে হবে : তথ্যমন্ত্রী

নামের মিলের কারণে ৪ মাস কারাভোগ, ক্ষতিপূরণ হিসেবে পেলেন ৩০ লাখ টাকা

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।