সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কারাগারে বসে নির্বাচনে অংশ নিতে ব্যারিস্টার সুমনের রিট | চ্যানেল খুলনা

কারাগারে বসে নির্বাচনে অংশ নিতে ব্যারিস্টার সুমনের রিট

আইনজীবীদের প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২৬-এ অংশগ্রহণের অনুমতি চেয়ে কারাগারে থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পক্ষে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. লিটন আহমেদ এই রিট করেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ছাড়াও বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকা জেলা প্রশাসককে এতে বিবাদী করা হয়েছে। এ ছাড়া রিটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে মৌলিক অধিকার লঙ্ঘন হিসেবেও উল্লেখ করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিল গত ৭ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করে। যেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। সে অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে।

এতে উল্লেখ করা হয়েছে, প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন) বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন মামলায় আটক থাকায় তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারছেন না। এই পরিস্থিতিতে তার স্বাক্ষর নিশ্চিত করতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি ও ব্যবস্থা নেওয়ার আবেদন করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আবেদনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই নিষ্ক্রিয়তার কারণে প্রার্থী কার্যত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা সংবিধানের ২৭, ৩১ ও ৪০ অনুচ্ছেদে প্রদত্ত সমতা, আইনের আশ্রয় লাভ এবং পেশা নির্বাচনের অধিকার লঙ্ঘনের শামিল।

এই অবস্থায় রিট আবেদনে হাইকোর্টের কাছে প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষরের ব্যবস্থা গ্রহণে নির্দেশনা এবং নির্ধারিত সময় পার হলেও মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে রিটে জেলা প্রশাসকের নিষ্ক্রিয়তাকে বেআইনি ঘোষণা করারও প্রার্থনা করা হয়েছে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন। সেখান থেকেই আইনজীবী হিসেবে বার কাউন্সিল নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৯

খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও নাতির মরদেহ উদ্ধার

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।