সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে সাড়ে ৮ হাজার ইয়াবা ও ২ লক্ষ টাকাসহ মা-মেয়ে এবং ছেলে গ্রেফতার | চ্যানেল খুলনা

কাউখালীতে সাড়ে ৮ হাজার ইয়াবা ও ২ লক্ষ টাকাসহ মা-মেয়ে এবং ছেলে গ্রেফতার

কাউখালীতে মাদকদ্রব্য অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ মা মেয়ে ও ছেলেকে গ্রেফতার করেছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) উপজেলার মধ্য শিয়ালকাঠী গ্রামে সকাল ৯ ঘটিকায় অভিযান চালিয়ে খলিলুর রহমানের স্ত্রী শারমিন বেগম (৪৫) মেয়ে ইফতার জাহান তিশা (২২), ছেলে মেহেদী হাসান মুন্না (১৯) গ্রেফতার করেছে।

এ সময় তার ঘরে থাকা আলমারি থেকে একটি ব্যাগের মধ্যে হতে সাড়ে ৮ হাজার পিচ ইয়াবা ও নগদ ২ লক্ষ ৪ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদক সম্রাট নামে পরিচিত আর এক ছেলে মাদকের বিভিন্ন মামলার
আসামি সাইফুল ইসলাম পায়েল (২৬) পালিয়ে যায়।
অভিযানে অংশগ্রহণ করেন পিরোজপুর মাদকদ্রব্যের সহকারি-পরিচালক আঃ কাদের, পরিদর্শক বদরুল হাসান, উপ-পরিচালক জামাল হোসেন ও সহকারি পরিদর্শক মাকসুদুর রহমান।

সহকারি পরিচালক আঃ কাদের জানান মা-মেয়ে ও ২ ছেলেসহ ৪ জনের নামে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

টঙ্গিবাড়ীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

কামারখন্দে মহাসড়কে নারীর মরদেহ উদ্ধার, পাশে বিয়ের লাল শাড়ি

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

ফরিদপুরে পুলিশি হেফাজতে মাদকসহ আটক যুবকের মৃত্যু, নির্যাতনের দাবি পরিবারের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।