সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এসি লাগানো নৌকায় আত্মগোপনে থাকতেন ডাকাত সর্দার! | চ্যানেল খুলনা

এসি লাগানো নৌকায় আত্মগোপনে থাকতেন ডাকাত সর্দার!

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরে আত্মগোপনে থাকা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার লুৎফর শেখ ওরফে লুৎফর ডাকাতকে (৪৭) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

১৫ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি লুৎফর শেখ সারিয়াকান্দি উপজেলার কাকাইল হাতা (সুজালের পাড়া) গ্রামের মুছা শেখের ছেলে।

তিনি নৌকায় এসি লাগিয়ে বিশেষ কুখ্যাতি অর্জন করেছিলেন।
সোমবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ির দুর্গমচর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

জানা যায়, লুৎফর শেখের বিরুদ্ধে ৪টি খুনসহ ডাকাতি মামলা, ৩টি ডাকাতির প্রস্তুতি মামলা, ১টি দস্যুতা মামলা, ২টি অস্ত্র মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে। যমুনা নদীর দুর্গমচরে আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল লুৎফর। তিনি বগুড়া, রংপুর, জয়পুরহাট, গাইবান্ধা ও জামালপুরে অপরাধমূলক কাজ করতেন।

জেলা ডিবি পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লুৎফরের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আদালতে তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।