সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
এটিএম আজহারের মৃত্যু পরোয়ানা কারাগারে | চ্যানেল খুলনা

এটিএম আজহারের মৃত্যু পরোয়ানা কারাগারে

চ্যানেল খুলনা ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা কারাগারে পৌঁছেছে।
রোববার (১৬ মার্চ) দুপুরের পর হাইকোর্ট থেকে এ পরোয়ানা গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছায় বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কারাগার সূত্র বলছে, দুপুর দুইটার পর হাইকোর্ট থেকে লাল কাপড়ে মোড়ানো পরোয়ানাটি গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছানো হয়। এখন এটি তাকে পড়ে শোনানো হবে। তবে কখন পড়ে শোনানো হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, জ্বালাও-পোড়াওসহ নানা অপরাধে জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক এ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় ইতোমধ্যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এসব অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেন। দণ্ডের পর থেকেই আজহারকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।