সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঈদের নাটক টু বি অর নট টু বি | চ্যানেল খুলনা

ঈদের নাটক টু বি অর নট টু বি

বিনোদন প্রতিবেদকঃ ঈদ মানেই আনন্দ। এই আনন্দকে বর্ণিল করে তুলতে দেশের টিভি চ্যানেলগুলো নানা আয়োজন নিয়ে হাজির হয়। আসছে কোরবানির ঈদেও এর ব্যতিক্রম হবে না। এরইমধ্যে বহুমাত্রিক অনুষ্ঠানমালা সাজিয়ে বসেছে চ্যানেলগুলো।

ধারাবাহিকতায় এটিএন বাংলা নিয়ে আসবে অনেক নাটক, টেলিফিল্ম। সেখানে থাকবে ‘টু বি অর নট টু বি’। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জামাল মল্লিক।
নাটকটিতে জুটি বাঁধতে দেখা যাবে মনোজ প্রামানিক ও নাদিয়া মীম। এখানে আরও অভিনয় করেছেন কামরুল তিহান, হুমায়ুন, অধরা প্রিয়া, ভাবনাসহ আরো অনেকে।

এ নাটকের গল্পটি রোমান্টিক। গল্পটি থ্রিলারও বটে। যেখানে নীলা চরিত্রের একজন নারী অসহায় হয়ে দর্শকের সামনে হাজির হবেন। যার স্বামীকে কিডন্যাপ করা হয়েছে। একজনকে খুন করার বিনিময়ে স্বামীকে ফেরত পাওয়ার সুযোগ দেয়া হয় নীলাকে।

নীলা বাধ্য হয়ে এগিয়ে যায় শিকারের দিকে। কাঁপা কাঁপা হাতে সে পিস্তলের ট্রিগার চাপে। কেউ একজন খুন হয়। কে সে? তার স্বামী নয় তো? নাকি তাকে অন্ধের মতো ভালোবাসা পুলিশ ইন্সপেক্টর মুনীর?

প্রশ্নের উত্তর মিলবে শিগগিরই এটিএন বাংলায় ‘টু বি অর নট টু বি’ নাটকটি প্রচারে এলে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কৃষি ভাবনা আরও সংবাদ

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়িতে যুবকের ঝুলন্ত লাশ

বেলুচিস্তানে সেনা অভিযান, ৭২ ঘণ্টায় নিহত ৪৮

খুলনায় ৩ বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩ জন আটক

১০ হাজার হেক্টর জমিতে বছরে শত কোটি টাকার ফসলহানি, সংকটে কৃষক

খুবিতে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

লবণাক্ত জমিতে দেশি সূর্যমুখী চাষ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।