সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন | চ্যানেল খুলনা

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

ইরানের সঙ্গে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তিকে ‘ভঙ্গুর’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে ইরানিরা যদি ভালো মানসিকতা নিয়ে আসে তাহলে তাদের সঙ্গে স্থায়ী চুক্তি সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের ভালো মানসিকতা নিয়ে আলোচনা করতে বলেছেন। কিন্তু ইরান যদি একই রকম মানসিকতা না রাখে তাহলে তারা দেখবে ট্রাম্প হেলাফেলা করার ব্যক্তি নয়। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি বলেন, “ইরান যদি ভালো মানসিকতার সাথে আমাদের সাথে কাজ করতে চায়, তবে আমার মনে হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। কিন্তু তারা যদি মিথ্যা বলে, প্রতারণা করে কিংবা আমাদের তৈরি করা এই ভঙ্গুর যুদ্ধবিরতি বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে তারা খুব একটা সুখে থাকবে না।”

ট্রাম্পের প্রসঙ্গে তিনি বলেন, “তিনি আমাদের আলোচনার টেবিলে বসার নির্দেশ দিয়েছেন। কিন্তু ইরান যদি একই কাজ না করে (অর্থাৎ আলোচনায় না বসে), তবে তারা অচিরেই টের পাবে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে হেলাফেলা করার সুযোগ নেই। তিনি বেশ অধৈর্য; তিনি দ্রুত অগ্রগতি দেখতে চান।” এদিকে বুধবার ইরানি ও মার্কিনিদের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন জেডি ভান্স। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান অসিম মুনিরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

সূত্র: সিএনএন

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

মোদী: ‘বিপথগামী বাচ্চারা’ আমাকে গালি দিয়েছে, তবু ওদের ক্ষমা করে দিচ্ছি

শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড

সাবেক পর্নো তারকা এবার কলম্বিয়ার সিনেটর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

বন্দিদের কাছে মাদক পৌঁছাতে গিয়ে ধরা পড়ল বিড়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।