সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আবারও রিমান্ডে জি কে শামীমের ৭ দেহরক্ষী | চ্যানেল খুলনা

আবারও রিমান্ডে জি কে শামীমের ৭ দেহরক্ষী

চ্যানেল খুলনা ডেস্কঃ আলোচিত যুবলীগ নেতা জি কে শামীমের সাত দেহরক্ষীর আবারও রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুলশান থানায় দায়ের করা অস্ত্র মামলায় তাদের রিমান্ড মঞ্জুর হলো। এ দফায় তাদের তিনদিন রিমান্ড মঞ্জুর হয়েছে।

এরআগে ১ অক্টোবর মানি লন্ডারিং মামলায় তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ওই মামলায় রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয় এবং অস্ত্র মামলায় সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-১ এর উপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক। অন্যদিকে রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাত দেহরক্ষী হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে গত ২০ সেপ্টেম্বর যুবলীগ নেতা জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে আটক করে র্যাব। পরদিন তাদের গুলশান থানায় হস্তান্তর করা হয়।

ওই অভিযানে এক কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১৬৫ কোটি টাকার ওপর এফডিআর (স্থায়ী আমানত) পাওয়া যায়, যার মধ্যে তার মায়ের নামে ১৪০ কোটি ও ২৫ কোটি টাকা শামীমের নামে। একই সঙ্গে পাওয়া যায় মার্কিন ডলার, মাদক ও আগ্নেয়াস্ত্র।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ভারত যাওয়ার পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।