সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আগামী ৫ বছরে বৈশ্বিক তাপমাত্রা পৌঁছাবে রেকর্ড উচ্চতায় | চ্যানেল খুলনা

আগামী ৫ বছরে বৈশ্বিক তাপমাত্রা পৌঁছাবে রেকর্ড উচ্চতায়

আগামী পাঁচ বছরে (২০২৬-২০৩০) বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছাবে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। বৃহস্পতিবার (২৮ মে) এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, এর ফলে হুমকির মুখে পড়বে প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রা।

প্রতিবেদন মতে, উত্তর গোলার্ধের আর্কটিক অঞ্চলের তাপমাত্রা বৈশ্বিক গড় বৃদ্ধির চেয়েও অনেক বেশি হারে বাড়বে। এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো যখন ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে।

এতে আরও বলা হয়, নিকট ভবিষ্যতে এই ধরনের গরমের গ্রীষ্মকাল নিয়মিত হবে। ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্পায়নের (১৮৫০-১৯০০ সালের গড়) চেয়ে ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে।

প্রতিবেদনের প্রধান লেখক ড. লিওন হারম্যানসন বলেন, ‘২০২৬ সালের শেষদিকে শক্তিশালী “এল নিনো”র পূর্বাভাস রয়েছে, যা ২০২৭ সালে তাপমাত্রা বাড়ার সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে।’

এল নিনোর প্রভাবে গ্রীষ্মকালে বাংলাদেশের মতো দেশে অস্বাভাবিক তাপদাহ বাড়তে পারে। এতে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে এবং শ্রমজীবী মানুষের কর্মক্ষমতা কমবে।

প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তন রোধে ২০১৫ সালে প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার অঙ্গীকার হয়েছিল। ৯১ শতাংশ সম্ভাবনা রয়েছে, আগামী পাঁচ বছরের যেকোনো বছর বৈশ্বিক তাপমাত্রা সাময়িকভাবে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে।

প্রতিবেদনে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্কটিক অঞ্চল। আগামী পাঁচ শীতকালে (নভেম্বর-মার্চ) এই অঞ্চলের তাপমাত্রা ১৯৯১-২০২০ সালের গড়ের চেয়ে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। এর ফলে ব্যারেন্টস সাগর, বেরিং সাগর এবং ওখোটস্ক সাগরে বরফ গলার হার আশঙ্কাজনকভাবে বাড়বে।

বৃষ্টির ধরন পরিবর্তনের বিষয়ে সতর্ক করে বলা হয়েছে, ক্রান্তীয় ও উচ্চ অক্ষাংশের অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পেলেও উপক্রান্তীয় অঞ্চলে বৃষ্টি কমে যাবে। আগামী দিনগুলোতে সাহেল, উত্তর ইউরোপ, আলাস্কা ও সাইবেরিয়ায় অতিরিক্ত বৃষ্টিপাত হলেও আমাজন অববাহিকায় তীব্র খরা দেখা দিতে পারে। ফলে বনাঞ্চলে দাবানলের ঝুঁকি বহুগুণ বাড়বে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

জলবায়ু সংকট মোকাবিলায় সবুজায়নকে জাতীয় দায়িত্ব হিসেবে নিতে হবে : তথ্যমন্ত্রী

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি পদে কাজী রওনাকুল ইসলাম টিপু

জলবায়ু পরিবর্তনের কষাঘাতে সুন্দরবন উপকূল

সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলমান প্রকল্প সংশোধন করা হবে: পরিবেশমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানিতে এনজিওগুলোকে অনুদাননির্ভরতা ছেড়ে ব্যবসাভিত্তিক বিনিয়োগের আহ্বান মন্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।