সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার | চ্যানেল খুলনা

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অনলাইন প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে।

৩ এপিবিএনের অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটের একটি চৌকস দল গত ৯ জুলাই ২০২৬ তারিখে বাগেরহাট জেলার সদর উপজেলার কালিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই প্রতারককে আটক করে।

অভিযানকালে আসামির কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, একাধিক সিম কার্ড এবং নগদ অর্থ জব্দ করা হয়। এ ঘটনায় পূর্বে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। গ্রেফতারের পর আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সাইবার অপরাধ দমন, বিকাশ ও মোবাইল ব্যাংকিং প্রতারণা প্রতিরোধ, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার এবং বিভিন্ন ধরনের প্রযুক্তিনির্ভর অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, প্রতি মাসেই সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে বিকাশ প্রতারণার শিকার ব্যক্তিদের সহায়তা, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার এবং অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

ভবিষ্যতেও সাধারণ মানুষের জানমাল ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।