সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অধ্যক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা বরখাস্ত কর্মচারীর | চ্যানেল খুলনা

সরকারি এমএম কলেজ

অধ্যক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা বরখাস্ত কর্মচারীর

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শেখ আবুল কাওসারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। বুধবার কলেজের অস্থায়ী কর্মচারী সাময়িক বরখাস্ত মিজানুর রহমান মামলাটি করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইন অভিযোগ গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শেখ আবুল কাওসার বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমি চেয়েছি মিজানুরকে নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের পর একাডেমিক কাউন্সিলের সভায় তার ব্যাপারে সিদ্ধান্ত হোক। নিজেকে বাঁচাতে মিজানুর চাঁদা দাবির ভিত্তিহীন অভিযোগ এনেছে।

বাদী মিজানুর রহমানের অভিযোগ, তিনি সরকারি এমএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী। কলেজের দক্ষিণ গেটের গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। ৯ জুলাই দর্শন বিভাগের অফিস সহায়ক মুজিবর রহমানের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনায় মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠন করা হয়। ২২ জুলাই মুজিবর রহমানের সঙ্গে তার মীমাংসা হয়। তদন্ত কমিটির কাছে মীমাংসার বিষয়টি লিখিত আকারে দেয়া হয়, যা তদন্ত কমিটির প্রতিবেদনে মুজিবর রহমান তাকে ক্ষমা করে দিয়েছেন উল্লেখ করা হয়। তারপর অধ্যক্ষ মিজানুরের চাকরি ফিরিয়ে না দিয়ে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তিনি তার ওপর ক্ষিপ্ত হন।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রফেসর শেখ আবুল কাওসার বলেন, মিজানুর দর্শন বিভাগের পিয়ন মুজিবর রহমানকে পিটিয়ে জখম করেছে। তিনি এখনও অসুস্থ। এ ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি করা হয়েছে। এখনও রিপোর্ট পাইনি। এরই মধ্যে মিজানুর ক্ষমা চেয়ে চাকরি ফিরিয়ে দেয়ার দাবি করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।