সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৬ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করলো ইসলামী আন্দোলন খুলনা মহানগর | চ্যানেল খুলনা

৬ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করলো ইসলামী আন্দোলন খুলনা মহানগর

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে স্বাধীনতার যুদ্ধে অসামান্য অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, আলহাজ্ব মোমিনুল ইসলাম, মুফতী আমীরুল ইসলাম, মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ মঈনুল ইসলাম, মোঃ নাজমুল হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নূরুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, দেশের স্বাধীনতা যাদের রক্তের বিনিময় অর্জিত হয়েছে তাদেরকে সম্মান ও মুল্যায়ন করা জাতি হিসেবে আমাদের একান্ত কর্তব্য, তিনি সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে নগর কমিটির পক্ষ হতে ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত যারা হলেন বীর মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়া, মোঃ মুজিবার রহমান, মোঃ নুরুল ইসলাম, হাফেজ মোঃ মুনসুর আলী খান, সৈয়দ রুস্তম আলী, মোঃ আবুল কাশেম ভুইয়া।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।