সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২৮ অক্টোবর খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ সফলে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

২৮ অক্টোবর খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ সফলে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল অনুষ্ঠিত

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম- দেশ ও মানবতা বিরোধী মদের বিধিমালা বাতিল, বন্ধকৃত মিল কলকারখানা চালু, স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য-মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা এবং জাতীয় মহাসমাবেশে পীর সাহেব চরমোনাই ঘোষিত ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে- আগামী ২৮ অক্টোবর শুক্রবার খুলনার সোনালী ব্যাংক চত্বরে বাদ জুম্মা শায়েখে চরমোনাই’র বিশাল সমাবেশ সফলে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আগামী ২৮ তারিখের বিশাল সমাবেশ সফলের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের আওতাধীন ওয়ার্ডে ওয়ার্ডে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মুফতি ইমরান হোসাইন, মাওলানা হাফিজুর রহমান, মোল্লা রবিউল ইসলাম তুষার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, জেলা সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, নগর সেক্রেটারী গাজী মুরাদ হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন শিকারী, নগর সহ-সভাপতি ইকবাল মাহমুদ, কে এম রশিদ আহমদ, মুহা আল আমিন বিডিআর, মুফতী মুফিদুল ইসলাম, মুহা ইব্রাহিম খলিল, মুহা আজিজুল ইসলাম, মুহা জুবায়ের হোসেন, মুহা মকবুল হোসেন, আলহাজ্ব ফজলুর রহমান, মোঃ আব্দুর রহিম, মাওঃ গোলাম মোস্তফা বাঙ্গালী, মুহা দেলোয়ার হোসেন, মোঃ ইলিয়াস হোসেন সুজন, মুহা আনিসুর, মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ হায়দার শেখ, মোঃ সিরাজুল ইসলাম, মুহা কামাল হোসেন, মুহা নাসির ফরাজি, মোঃ আয়নাল মোল্লা, মোঃ কামরুল হোসেন প্রমুখ। ইসলামী যুব আন্দোলন খুলনা খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, জেলা সভাপতি মোঃ মেহেদী হাসান, সহ সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, জেলা সাধারণ সম্পাদক মুফতি ফজলুল হক ফাহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস গাজী সুমন , দপ্তর সম্পাদক মাওঃ ফরিদ উদ্দিন আযহার, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মমিনুল ইসলাম নসিব, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মুহা: মামুনুর অর রশিদ, আইন সম্পাদক মুহা:আব্দুস সবুর, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শিমুল বেপারী, আলতাফ হোসেন লিটন, মাওলানা মশিউর রহমান, আজাদ হোসেন, আরিফ হোসেন মাহমুদুল আবু বকর, আবুল হাসান প্রমুখ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহা. মঈনউদ্দীন, জেলা সভাপতি এনামুল হাসান সাঈদ, নগর সহ সভাপতি মুহা. ইব্রাহীম ইসলাম আবির, জেলা সহ সভাপতি আবু রায়হান, নগর সাধারণ সম্পাদক মুহা. আব্দুল্লাহ আল মামুন, জেলা সাধারণ সম্পাদক মোঃ মোল্লা ফরহাদ হোসেন, মুহা. মাহাদী হাসান মুন্না, মুহা. শাকির হোসেন, আব্দুল্লাহ মুহা. রাগীব, হাসিবুর রহমান, আবুল কাসেম, হাবিবুল্লাহ মিসবাহ, বনি আমিন, মুুহা. আতিক হাসান, মুহা. আনোয়ার হোসেন, মুহা. আব্দুল্লাহ, মুহা. শাকিল খলিফা, মুহা. আল-আমিন প্রমূখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আগামী শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে বিশাল সমাবেশ সফল করার জন্য খুলনা বাসীর প্রতি আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।