সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪ ঘন্টার মধ্যে দলীয় প্যানা-ফেস্টুন অপসারণের নির্দেশ মহানগর বিএনপির | চ্যানেল খুলনা

২৪ ঘন্টার মধ্যে দলীয় প্যানা-ফেস্টুন অপসারণের নির্দেশ মহানগর বিএনপির

বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রঙ-বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শণ অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রেখেছেন। এহেন পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শণ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। খুলনা মহানগর বিএনপি মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে দলীয় কার্যালয়ে সামনের সকল প্যানা, ফেস্টুন অপসারন করেছে।

এছাড়া এক বিবৃতিতে আগামী ২৪ ঘন্টার মধ্যে নগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাদের ব্যানার, পোস্টার অপসারনের নির্দেশ প্রদান করেছেন। ২৪ ঘন্টার মধ্যে যাহারা নির্দেশ মান্য করবেন না, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।