সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিরোধীদের সহযোগিতা চাইতে প্রধানমন্ত্রীকে সংসদে আহ্বান জানাতে হবে: সরোয়ার তুষার | চ্যানেল খুলনা

বিরোধীদের সহযোগিতা চাইতে প্রধানমন্ত্রীকে সংসদে আহ্বান জানাতে হবে: সরোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের সহযোগিতা চাইলে প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাতে হবে। সরকার একা পরিস্থিতি সামাল দিতে পারছে না এবং এ জন্য বিরোধীদের সহযোগিতা প্রয়োজন—প্রধানমন্ত্রীকে সংসদে এ কথা স্পষ্টভাবে বলতে হবে। এমন আহ্বান জানানো হলে বিরোধী দল সহযোগিতা করবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরোয়ার তুষার বলেন, প্রধানমন্ত্রী সংসদে সহযোগিতা না চাইলে বিরোধী দল বর্তমান পরিস্থিতিকে সরকার ও আওয়ামী লীগের সমস্যা হিসেবে বিবেচনা করবে। দেশের কোনো নাগরিকের জানমালের ক্ষতি হলে, জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কেউ হামলার শিকার হলে কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটলে এর দায় সরকারকেই নিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি সরকারের নমনীয়তা ও আপসকামিতার পরিণতি শুধু সরকার নয়, দেশের সাধারণ মানুষকেও ভোগ করতে হচ্ছে। দলটিকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনাগুলো সেই আশঙ্কারই প্রতিফলন।

এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জায়গা করে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। দলটির রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে শুধু রাজনৈতিক দল হিসেবে বিবেচনা না করে অপরাধমূলক সংগঠন হিসেবে চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সরোয়ার তুষারের দাবি, দেশে ও বিদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার লক্ষ্যবস্তু হচ্ছেন এনসিপির নেতারা। আওয়ামী লীগ বুঝতে পেরেছে, বাংলাদেশের রাজনীতিতে এনসিপির প্রতিষ্ঠা তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। লন্ডন ও নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং এনসিপির নেতাদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি হামলাকারীদের বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিদেশে বাংলাদেশের নাগরিক ও প্রতিনিধিদের ওপর হামলার ঘটনা ঘটলেও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ সময় লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সরোয়ার তুষার। হামলাকারীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে সরোয়ার তুষার বলেন, সেখানে বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি দলটির নেতা-কর্মীদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। কিন্তু এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একদিকে সমালোচনা বা গালাগালির অভিযোগে অনেককে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হচ্ছে, অন্যদিকে সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাময়িকভাবে আটক করে পরে ছেড়ে দেওয়ার অভিযোগ নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। রাজনৈতিক সুবিধা বিবেচনায় সহিংসতায় জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়ার পরিণতি দেশের জন্য বিপজ্জনক হতে পারে।

সরকার জনগণের কাছ থেকে পাওয়া ঐতিহাসিক ম্যান্ডেট যথাযথভাবে কাজে লাগাতে পারেনি বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তাঁর মতে, সময়মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত না নিলে দেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপিও মাঠে থাকবে: রিজভী

এনসিপির মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তায় এবি পার্টির সাত দফা দাবি

তারেক রহমানকে নিয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি, নাহিদ ইসলামকে আইনি নোটিশ

মিরপুরে বিক্ষোভের মধ্যে পুলিশ সদস্যকে মাটিতে ফেলে মারধর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।