সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১ম আইফুল স্মৃতি ক্যারাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জালাল-রাসেল জুটি | চ্যানেল খুলনা

১ম আইফুল স্মৃতি ক্যারাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জালাল-রাসেল জুটি

সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘ আয়োজিত ‘১ম আইফুল স্মৃতি ক্যারাম টুর্নামেন্ট-২০২১’ এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জালাল মৃধা ও রাসেল মোল্লা জুটি। শুক্রবার মধ্যরাতে সোনাডাঙ্গা মেইন রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ২৯-২৩ পয়েন্টে জান্নাত-রাসেল জুটিকে পরাজিত করে। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে নগদ টাকা পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. নূর ইসলাম ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবলীগের সদস্য মোস্তফা শিকদার, খুলনা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, নগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সাকিব। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, আঃ কাদের গাজী, রতন সাহা, যুবলীগ নেতা ইকবাল হোসেন, মেহরাব হোসেন বাবু, হানিফ শেখ, ছাত্রলীগ নেতা চৌধুরী রোমেল, উৎপল ঘোষ প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।