সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘হেফাজত রাস্তায় নামলে কোনো উপদেষ্টা দেশে থাকতে পারবেন না’ | চ্যানেল খুলনা

‘হেফাজত রাস্তায় নামলে কোনো উপদেষ্টা দেশে থাকতে পারবেন না’

হেফাজতে ইসলামের নায়েবে আমির ও খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, জাতি রাস্তায় নামলে, হেফাজত রাস্তায় নামলে কোনো উপদেষ্টা দেশে থাকতে পারবেন না।

শনিবার দুপুরে রাজধানী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নারীবিষয়ক সংস্কার কমিশন বিলুপ্ত করা, সংবিধানে প্রস্তাবিত বহুত্ববাদ বাতিলসহ ৪ দফা দাবিতে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে আবদুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা মুসলিমদের পক্ষ থেকে দাবি করছি, যে নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে- তা অবিলম্বে বাতিল করতে হবে। এই কমিশন রেখে কোনো সংস্কার হবে না। আমরা দাবি করছি, এই কমিশন যে প্রস্তাব পেশ করেছে- তা প্রত্যাহার করতে হবে। জাতি তা প্রত্যাহার করেছে। আর কোনো বিকল্প নেই।’

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে হেফাজতের এই নেতা বলেন, ‘যদি দাবি মানা না হয়, তাহলে আমরা পরবর্তী সময়ে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করব। আপনাদের বিরুদ্ধে আমাদের নামানোর ব্যবস্থা করবেন না। যদি জাতি নেমে যায়, হেফাজত নেমে যায়- তাহলে কোনো উপদেষ্টা এ দেশে থাকতে পারবেন না।’

মহাসমাবেশে হেফাজতে ইসলামের পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনটির নায়েবে আমির মাহফুজুল হক। ঘোষণাপত্রে ১২ দফা দাবি তুলে ধরেন তিনি।

হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত এই মহাসমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতের নায়েবে আমির মাহমুদুল হাসান কাশেমী, নায়েবে আমির আহমেদ কাশেমী, যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।