সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
হিট প্রকল্পে প্রতিটি ব্যয়ের অনুমোদন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : উপাচার্য | চ্যানেল খুলনা

হিট প্রকল্পে প্রতিটি ব্যয়ের অনুমোদন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : উপাচার্য

ইউজিসির হিট প্রকল্পের আওতায় ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ট্রেনিং ফর এসপিএম টিম’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার (৩ মার্চ) খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে শুরু হয়েছে। দুপুর ১২টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

উপাচার্য বলেন, দেশের সার্বিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্য করেই হিট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া। তিনি বলেন, কোনো প্রকল্পের সাফল্য দৃশ্যমান হলে তা সংশ্লিষ্ট সবার জন্য গর্বের বিষয় হয়ে ওঠে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অপারেশন ম্যানুয়াল ও সরকারের ক্রয় নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। তিনি আরও বলেন, প্রকল্পকে ব্যক্তিগত উদ্যোগ হিসেবে দেখার সুযোগ নেই; বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিধিবিধান মেনে চলতে হবে, প্রতিটি ব্যয়ের অনুমোদন নিশ্চিত করতে হবে এবং ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে। দক্ষ জনবল নিয়োগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

হিট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিট প্রকল্পের চিফ ইমপ্লিমেন্টেশন অফিসার এ কে এম মোখলেসুর রহমান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন ইউএটিএফএস, খুলনা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রিসোর্স পারসন হিসেবে হিট প্রকল্পের সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ মনসুরুজ্জামান খান প্রকল্প বাজেট প্রণয়ন, ব্যয় ব্যবস্থাপনা, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ এবং অডিট সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসপিএম টিমের সদস্যরা অংশগ্রহণ করছেন।

পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের এসপিএম সদস্যরা উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান এবং চিফ ইমপ্লিমেন্টেশন অফিসার এ কে এম মোখলেসুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইউএটিএফএস, খুলনা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

মসজিদ মিশন খুলনা মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন

খুলনায় ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

খুলনায় জামায়াতের রুকন শিক্ষা শিবির, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা

জমকালো আয়োজনে কুয়েটে শুরু তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’

সরকার সব সময় জনগণের পাশে থাকতে চায় : আলি আসগার লবি

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।