সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
হামলা মামলা দিয়ে ছাত্রদলকে দমিয়ে রাখা যাবে না: ছাত্রদল সভাপতি | চ্যানেল খুলনা

হামলা মামলা দিয়ে ছাত্রদলকে দমিয়ে রাখা যাবে না: ছাত্রদল সভাপতি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন বলেছেন, আবার আগের মতো গুম-খুন, নির্যাতন চালিয়ে দেশে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরা হচ্ছে। ভয় ভীতি দেখিয়ে মামলা করা হচ্ছে। এ সরকার অবৈধ বলে যা ইচ্ছে তাই করছে। হামলা-মামলা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা দমিয়ে রাখা যাবে না।

সম্প্রতি জয়পুরহাটে নাশকতার মিথ্যে মামলায় গ্রেফতার করা জেলা ছাত্রদলের একাধিক নেতাকর্মীদের বাড়িতে (জয়পুরহাট শহর ও পৌর এলাকায়) গিয়ে বুধবার বিকালে তাদের স্বজনদের সঙ্গে কথা বলার সময় তিনি এ সব কথা বলেন।

খোকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাজারির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সেই কারণে আমাদের ছাত্রনেতারা আজ কারাগারে। তিনি জয়পুরহাটে বিএনপি ও ছাত্রদলের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নি:শর্ত মুক্তির দাবি জানান।

এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রাজু, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক,আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, সেলিম রেজা ডিউক, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগান, জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুনুর রশীদ জিদ্দা, জয়পুরহাট সদর থানা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।