সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হাদিস পার্কে মৎস্য শিকার প্রতিযোগিতা, প্রতি সিট ৫০ হাজার | চ্যানেল খুলনা

হাদিস পার্কে মৎস্য শিকার প্রতিযোগিতা, প্রতি সিট ৫০ হাজার

শুক্রবার ঐতিহ্যবাহী শহিদ হাদিস পার্কের পুকুরে সৌখিন মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ জন্য খুলনা সিটি কর্পোরেশন ৩৫টি সিট বিক্রি করেছে। প্রতি সিটের মূল্য রাখা হয়েছে ৫০ হাজার টাকা।
ইতোমধ্যে সকল সিট বিক্রি সম্পন্ন হয়েছে।

মাছ শিকারের জন্য সিট বিক্রি করে কেসিসি সাড়ে ১৭ লাখ টাকা রাজস্ব আদায় করেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।
একটি সিট কিনলে ক্রেতা তিনবার মৎস্য শিকারের সুযোগ পাবেন।

নির্ধারিত তিনদিন হলো, ১৯ নভেম্বর, ৩ ডিসেম্বর ও ১৭ ডিসেম্বর।

কেসিসি ৩৫টি সিটের মধ্যে ২৫টি বিক্রির জন্য লটারি করে। এ জন্য আবেদন পড়ে ১৯৯টি। এ আবেদন লটারি করে ২৫ জন মৎস্য শিকারী মনোনীত হন। বাকী ১০টি সংরক্ষিত। তবে তা বিনামূল্যে নয়।

এ সংরক্ষিত সিটগুলো ভিআইপিরাও নির্ধারিত মূল্য পরিশোধ করা সাপেক্ষে পাবেন।

একই সাথে এ মৎস্য শিকারিদের পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। সবচেয়ে বড় মাছ যে শিকার করবেন তাকে প্রথম পুরস্কার দিবেন মেয়র। একইভাবে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেয়া হবে।

সিটি কর্পোরেশন পরিচালিত হাদিস পার্ক পুকুরে ২০১৩-১৪ সাল থেকে মাছ অবমুক্ত করা শুরু হয়। যা এখনও চলছে। এখানে শুধূ কেসিসি নয়, বিভিন্ন সামাজিক সংগঠনও মাছ অবমুক্ত করে থাকে। কিন্তু দীর্ঘ ৭/৮ বছরে এ পুকুর থেকে কোন মাছ ধরা হয়নি। এ থেকে মৎস্য শিকারীরা ধারণা করছেন, পুকুরে বড়-বড় মাছ রয়েছে। যা তারা ধরে লাভবান হবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।