সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট | চ্যানেল খুলনা

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনার আদালতপাড়ায় আলোচিত ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার হত্যা মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তদন্ত মিজানুর রহমান আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন এজাজ, কামরুল, শুভ, হাসিব, রোমান, কাউয়া মিরাজ, চিংড়ি পলাশ, সাইফি, মুন্না, লবী গাজী, ইমরান, আরেফিন ও রেজাউল মুন্সি হৃদয়।

তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মাদক ব্যবসা, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তার, খুন এবং পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের আগের দিন রাতে রূপসা উপজেলার আইচগাতি এলাকার সেনেরবাজারে সন্ত্রাসী ইমরানের একটি কার্যালয়ে বসে হত্যার পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী ৩০ নভেম্বর আদালতের সামনে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করা হয়।

২০২৪ সালের ৩০ নভেম্বর খুলনার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনের জনাকীর্ণ সড়কে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাজন ও হাসিবকে হত্যা করা হয়। তাঁরা খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত পলাশ বাহিনীর সদস্য ছিলেন বলে জানা যায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

তারেক রহমানের সফর ঘিরে খুলনায় উৎসবের আমেজ, ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ ‘আশিক গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

খুলনায় চাইনিজ প্যালেসে হামলা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

১৪ লাখ ক্রীড়াবিদ নিয়ে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: খুলনায় প্রতিমন্ত্রী আমিনুল হক

খুলনায় বাড়ির মালিকের লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।