সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা আজ (রবিবার) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় আগামী ২৭ ও ২৮ মার্চ খুলনা জেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে ২৭ মার্চ র‌্যালি, আলোচনা সভা, উন্নয়ন ভিত্তিক ভিডিও প্রদর্শনী, সরকারের উন্নয়ন কমকান্ড নিয়ে বিভিন্ন দপ্তরের স্টল প্রদর্শনী ও তরুণদের জন্য অনুষ্ঠান আয়োজন করা হবে। ২৮ মার্চ ‘রূপকল্প ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ বিষয়ক সেমিনার, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক সাইফুর রাহমান খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খায়রুল আলমসহ সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান

কুয়েটে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের নতুন ডীন আবু ইউসুফ

খুলনায় নারীদের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়ন ও অবহিতকরণের লক্ষ্যে কর্মশালা

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।