সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে নড়াইলে বৃক্ষরোপণ | চ্যানেল খুলনা

সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে নড়াইলে বৃক্ষরোপণ

সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাতে ৫০০ শতাধিক বিভিন্ন রকম ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ইসরাত আরা হীরা, মোহাম্মদ রাকিবুজ্জামান মানিক, মোহাম্মদ আশিক হাসান মর্ম। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ্যে গাছের চারা রোপণ করেন এস এম এ আহাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ময়মূর আলি মৃধা, আসাদুজ্জামান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম মাজহারুল হক, লাহুড়িয়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মাসুদুর রহমান মিলু, লাহুড়িয়া কলেজপাড়া হাফেজিয়া তালেবিয়া ও সামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম সৈয়দ হাঃ মোঃ শাহ-আলম, লাহুড়িয়া ত্রৈলক্ষপাড়া ঈদগাহ ও কবরস্থান সংলগ্ন মাদ্রাসা ও এতিমখানার মোঃ শরিফুল ইসলাম, ডিগ্রিরচর আল জামিয়াতুল ইমদাদিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মোঃ শফিকুল ইসলাম, কালি শংকরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন সাবু, কল্যাণপুর ও হেচলাগাতি মিফতাহুল জান্নাহ আদর্শ বালক বালিকা মাদ্রাসা ও এতিমখানা পরিচালক হাফেজ মোঃ হাসিবুল ইসলাম, সরুশুনা দাখিল মাদ্রাসা, সরুশুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে লাহুড়িয়া কলেজপাড়া ইসলামিক যুব উন্নয়ন সংগঠন।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।