সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে | চ্যানেল খুলনা

সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে

খুলনা বিভাগীয় পর্যায়ের এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও পিরোজপুর জেলার সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন শীর্ষক মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিনিয়র সচিব বলেন, সরকারের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ হয় সরকারি দপ্তরগুলোর মাধ্যমে। সরকারি কর্মকর্তাদের এটাকে জনসাধারণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে অনুধাবন করতে হবে এবং সে অনুসারে কাজ করতে হবে। জনগণের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়। সুতরাং জনগণকে তার প্রাপ্যসেবা বা তাদের হক থেকে বঞ্চিত করার কোন সুযোগ নেই। সেবা নিতে সরকারি দপ্তরে আসা সাধারণ মানুষরাই যে দেশের মালিক, সেকথা আমরা ভুলে যাই। সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে। কিভাবে সহজে সেবা দেওয়া যায় তা খুঁজে বের করতে হবে। সদয় আচরণের মাধ্যমে মানুষের মাঝে সুবিচার পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে দেশের পরিবর্তনের জন্য আমাদের সন্তানেরা রাস্তায় নেমে জীবন দিতে এক মুহূর্তের জন্য দ্বিধা করেনি। মানুষের আত্মত্যাগের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। ১৯৭১ সালে আমরা অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছি। আবার ২০২৪-এ আমাদের সন্তানেরা আমাদের চোখের সামনে জীবন দিয়েছে, আর আমরা পরিবর্তন হতে পারবো না, তা হয়না। নিজেরা পরিবর্তন হয়ে দেশকে পরিবর্তন করার বিকল্প নেই।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।