সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সেনহাটি ইউনিয়ন বিএনপি-র সভাপতি-কে নিয়ে কুরুচীপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ | চ্যানেল খুলনা

সেনহাটি ইউনিয়ন বিএনপি-র সভাপতি-কে নিয়ে কুরুচীপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সেনহাটি ইউনিয়ন বিএনপি-র সভাপতি শেখ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচীপূর্ণ ও উদ্দেশ্য প্রণোদিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সেনহাটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

রবিবার (২৬ অক্টোবর) সেনহাটি ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক খান্দকার ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী মিন্টু সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, আমরা গভীরভাবে উদ্বেগ ও তীব্র ক্ষোভের সাথে লক্ষ করছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি-র সেনহাটি ইউনিয়ন শাখা-র সভাপতি আমাদের প্রিয় নেতা শেখ মোসলেম উদ্দিন-কে লক্ষ করে একটি স্বার্থস্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কুরুটীপূর্ণ, মিথ্যাচারপূর্ণ ও উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য প্রচার করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা আরো উল্লেখ করেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই যে, এই ধরনের ভিত্তিহীন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং মান হানিকার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

আমাদের সভাপতি মহোদয় দীর্ঘকাল ধরে জনগণেরর সেবায় এবং দলের আদর্শ প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এই অঞ্চলের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক। তার বিরুদ্ধে প্রচারিত এ অশ্লীল মন্তব্যগুলো একটি হীন রাজনৈতিক চক্রান্তের অংশ ছাড়া আর কিছুই নয়।

যার লক্ষ্য হলো তাকে ও দলকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করা৷

আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, এই ধরনের নোংরা অপগ্রচার চালিয়ে তার আদর্শ ও জনসেবা থেকে বিচ্যুত করা যাবে না। অশুভ শক্তি তাদের অপচেষ্ঠায় কখনোই সফল হবে না৷

সেনহাটি ইউনিয়ন বিএনপি এর তীর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্টদের প্রতি আহ্বান
জানাচ্ছি অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং এঁক্যবদ্ধভাবে এর মোকাবেলা করার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজনৈতিক সৌজন্যতা ও সুস্থ সাংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আমরা এই অশুভ অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানায় এবং এ ধরনের কাজে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ও দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।