সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনের প্রবেশপথ খুলনায় যাত্রা শুরু করলো সেইলর | চ্যানেল খুলনা

সুন্দরবনের প্রবেশপথ খুলনায় যাত্রা শুরু করলো সেইলর

সুন্দরবনের প্রবেশপথ খ্যাত খুলনায় পাল তুলেছে জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর। জমকালো আয়োজনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ইপিলিয়ন গ্রুপের প্রতিষ্ঠান সেইলর। এ‌টিই খুলনার সবচেয়ে বড় আউটলেট।

‌সোমবার (০৩ মে) সকালে খুলনা নগরীর মজিদ সরণি রোডে অবস্থিত সেইলরের ২০ তম আউটলেটের উ‌দ্বোধন করা হয়।
নান্দনিক ও চমকপ্রদ এ আউটলেটটি উ‌দ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

উ‌দ্বোধনী অনুষ্ঠানে কেসি‌সি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, যারা পণ্য বিকিকিনি করেন, তাঁদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রেতার আস্থা অর্জন। গ্রাহকই সফলতার প্রধান নিয়ামক। গ্রাহক চাহিদার প্রতি সম্মান দেখানো এবং ভালো মানের পণ্য সরবরাহ করতে হবে। নিম্নমানের পণ্য বাজারজাত করে আপনি সাময়িকভাবে লাভবান হতে পারেন, কিন্তু এটা পরে আপনার ব্যবসার স্থায়ী ক্ষতি করে দেবে। আসল পণ্য ছাড়া কোনো কিছুই বিক্রি করবেন না। তাছাড়া আপনার ভালো ও আন্তরিক ব্যবহার এবং সুন্দর বাচনভঙ্গি ক্রেতার আস্থা অর্জনে অনেক কাজে দেবে। ক্রেতা যেন আপনার ব্যবহার ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে যান। আপনাদের প্রতিষ্ঠা‌নের প্রতি ক্রেতার বিশ্বাস যেনো দিন দিন আরও বেড়ে যায়।

সেইলর এর চিফ অপারেটিং অফিসার রেজাউল কবির সহ অন্যান্য কার্যনির্বাহী কর্মকর্তারা উ‌দ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেইলর’র চিফ অপারেটিং অফিসার রেজাউল কবির, ‘পোশাকের মান এবং দামের বিষয়ে আমরা ক্রেতাদের কাছে প্রতিশ্রুতিশীল; পণ্যে সাশ্রয়ী হলেও মানে কোনো ছাড় নয়।
তিনি বলেন, ‘ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সাউথ এশিয়ান বিভিন্ন দেশে আমরা পোশাক রপ্তানি করি, যা আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ মানের। যেহেতু বাইরের মানুষের জন্য কাজ করে ইপিলিয়ন গ্রুপ, এখানে দেশের প্রতিও দায়বদ্ধতা রয়েছে। এ জন্যই আমরা ধীরে ধীরে দেশের বাজারে সেইলরের ব্যবসা বৃদ্ধি করছি। তবে অবশ্যই সেটা গ্রাহকের চাহিদার ওপর ভিত্তি করে। যেখানে আমরা কোয়ালিটিতে কোনো প্রকার ছাড় দেব না।

অ‌া‌য়োজকরা জানান, নগরীর মজিদ সরণি সংলগ্ন ১০ হাজার স্কয়ার ফিটের দো-তলা ভবন নিয়ে সুপরিসরে সর্ববৃহৎ এ আউটলেটটি সাজানো হয়েছে। নান্দনিক সৌন্দর্যের ইন্টেরিয়রের পাশাপাশি ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে পুরো আউটলেটে রয়েছে পর্যাপ্ত জায়গা, সার্ভিস কাউন্টার, আলাদা বসার সু-ব্যবস্থা। রয়েছে আধুনিক ট্রায়াল রুম ও ক্রেতাদের জন্য ফ্রেশরুমের ব্যবস্থা। তাছাড়া নতুন এ আউটলেটের প্রতি তলাতে থাকছে ক্যাটাগরি অনুযায়ী পোশাক এবং নানা ধরনের লাইফস্টাইল পণ্য। নীচতলাতে ওম্যান্স এন্ড কিডস কালেকশন সহ রয়েছে হোম ডেকোর আইটেম এবং গিফট সামগ্রী আর ১ম তলায় মেন্সওয়্যার দিয়ে সাজানো হয়েছে।এছাড়া নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে ৭ দিন ব্যাপী চলবে সর্বোচ্চ ১০০% পর্যন্ত ডিসকাউন্ট।

উ‌ল্লেখ‌্য, দেশের বাজারে সেইলর তাদের যাত্রা শুরু করেছিল ২০১৫ সালে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

মসজিদ মিশন খুলনা মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন

খুলনায় ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

খুলনায় জামায়াতের রুকন শিক্ষা শিবির, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা

জমকালো আয়োজনে কুয়েটে শুরু তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’

সরকার সব সময় জনগণের পাশে থাকতে চায় : আলি আসগার লবি

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।