সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ | চ্যানেল খুলনা

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্ধারিত কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নির্বাচন কমিশনসহ দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত বিভিন্ন দেশ এবং সংস্থা কর্তৃক অনুমোদিত মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ০১ জানুয়ারী ২০২২ শনিবার বিকেল সাড়ে চারটায় নগরীর ফেরিঘাটস্থ টিনার বস্তিতে সম্প্রতি অগ্নিকান্ডে সম্পূর্ণ ভষ্মীভূত গৃহহীন পরিবারসমূহের মাঝে ফাউন্ডেশনের মহানগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে শীতবস্ত্র এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে সংগঠনের তরফ থেকে নতুন বছরের মানবিক কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে অসহায় মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপদেষ্টা আলহাজ¦ রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ এবং শেখ মোঃ নাসির উদ্দিন।

ফাউন্ডেশনের মহানগর সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন মোঃ হুমায়ুন কবীর বালী, বিমল মল্লিক, মোঃ বদিউজ্জামান লাবলু, মোঃ হাসানুর রহমান তানজির, এসকে এমডি বাহলুল আলম, মোঃ মনির হোসেন, রোটাঃ রকিব উদ্দিন মোল্ল্যা, বিপ্লব কান্তি দাস, কাজী আব্দুল মান্নান, মোঃ ইউনুস সানা, মোঃ ইলিয়াছ হোসেন লাবু, নাঈম ফারহান প্রমুখ।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে মানবিক সহায়তা প্রদানের জন্য নিয়াজ আহমেদ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।