সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনার উদ্যোগে অস্বচ্ছল ব্যাক্তিকে বাইসাইকেল প্রদান | চ্যানেল খুলনা

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনার উদ্যোগে অস্বচ্ছল ব্যাক্তিকে বাইসাইকেল প্রদান

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সাংগঠনিক সভা, মানবিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিল ০৯ আগস্ট রাতে সোনাডাঙ্গার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের খুলনা মহানগর কমিটির সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র সঞ্চালনায় সভার শুরুতে ২০২৩-২৪ মেয়াদের উপদেষ্টা প্যানেল এবং নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যদের পরিচয়পত্র ও সার্টিফিকেট হস্তান্তর করা হয়। সভা থেকে সংগঠনের নিয়মিত মানবিক কার্যক্রম হিসেবে অস্বচ্ছল একজন পত্রিকা সরবরাহকারীকে নতুন একটি বাইসাইকেল প্রদান করা হয়।

সভার দ্বিতীয় পর্বে সংগঠনের খুলনা মহানগর কমিটির সম্মানিত হাজ¦ী সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সংগঠনের হাজ¦ী সদস্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ¦ রোটাঃ ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার ও আলহাজ¦ ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির বালী, নির্বাহী সদস্য আলহাজ¦ কাজী কামরুল ইসলাম কচি ও আলহাজ¦ মোঃ রবিউল আলম। এসময় হাজ¦ী সাহেবদের নিয়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন সংগঠনের মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ আরিফসহ সাংবাদিক মোঃ হাসানুর রহমান তানজির, আজাদুল হক আজাদ, আব্দুর রাজ্জাক জোদ্দার, মোঃ বদিউজ্জামান লাবলু, সাংবাদিক একরামুল হোসেন লিপু, মোঃ হুমায়ুন কবীর, বিমল মল্লিক, ডাঃ সাইফুল্লাহ মানছুর, অসীম কুমার বিশ^াস, মোঃ হেলাল উদ্দিন, অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান, ইনামুল হক সবুজ, মেহ্দী হাসান, পিযুষ চন্দ্র গোমস্তা, কাজী আব্দুল মান্নান, মোঃ আকবর আলী, মোঃ ইমরান পারভেজ, মোঃ লিটন হোসেন, মোঃ ফিরোজ আহমেদ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।