সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাবেক মন্ত্রী উবায়দুল মুক্তাদির গ্রেপ্তার | চ্যানেল খুলনা

সাবেক মন্ত্রী উবায়দুল মুক্তাদির গ্রেপ্তার

রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী। বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উবায়দুল মোক্তাদির চৌধুরীর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। ছাত্রজীবন শেষে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। ১৯৮৬ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সহকারী একান্ত সচিব হন। ১৯৯৬–২০০১ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন। পরে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন।

২০১১ সালে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। এরপর টানা দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনে এমপি হন। শেখ হাসিনার সরকারের সর্বশেষ মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর দায়িত্ব পান উবায়দুল মোক্তাদির।

উবায়দুল মোক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর স্ত্রী ফাহিমা খাতুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। ফাহিমা খাতুন ভাই কামরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও ঢাকা–২ আসনের এমপি ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।