সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিকদের ‘মৃত্যুর ফাঁদ’ ভারত | চ্যানেল খুলনা

সাংবাদিকদের ‘মৃত্যুর ফাঁদ’ ভারত

২০২০ সালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ৫০ জন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী খুন হয়েছেন। রিপোর্টার্স উইথাউট বর্ডার্স (আরএসএফ) এ তথ্য জানিয়েছে।

সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাস, দুর্নীতি, মাদক, সরকার বা পরিবেশগত বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে এসব সাংবাদিক মারা গেছেন। এর অধিকাংশ সাংবাদিকের মৃত্যু হয়েছে গণতান্ত্রিক দেশে। যেগুলোতে যুদ্ধের আঁচ নেই।

সেই তালিকায় রয়েছে মেক্সিকো, ভারত ও পাকিস্তান। সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে এ তিন দেশ।

চলতি বছর মেক্সিকোতে আট সাংবাদিক মৃত্যুবরণ করেছেন। যেখানে যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তান ও ইরাকে নিহত হয়েছেন যথাক্রমে পাঁচজন এবং তিনজন।

ভারতে এ সংখ্যা প্রতিবছর বাড়ছে। এবার দেশটিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবেদন করতে গিয়ে পাঁচজন সাংবাদিক মার্ডার হয়েছেন। আর ভারতীয়দের চিরশত্রু পাকিস্তান ও ইরানে একজন করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বাকিরা বিভিন্ন দেশের।

এ বছর প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীর করাল গ্রাস থেকে নিস্তার পাননি সাংবাদিকরাও। এ শ্রেণির শত শত লোকজন কোভিড-১৯ এ আক্রান্ত পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে বিদায় নিয়েছেন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

স্ত্রীকে নিয়ে রসিকতায় ক্ষুব্ধ ট্রাম্প বললেন উপস্থাপককে বরখাস্ত করতে

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪

ইরানের প্রতি সহানুভূতি : ৬৯ জনের নাগরিকত্ব কেড়ে নিল বাহরাইন

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

যুদ্ধ থামাতে কি পুতিনের দিকে তাকাচ্ছে তেহরান?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।