সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অভিবাসন নীতি ‘অতিরিক্ত কঠোর ছিল’, স্বীকার করলেন ট্রাম্প | চ্যানেল খুলনা

অভিবাসন নীতি ‘অতিরিক্ত কঠোর ছিল’, স্বীকার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বহিষ্কারে নিজের নেওয়া নীতিকে ‘অতিরিক্ত কঠোর’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ব্যাপক হারে অভিবাসীদের বহিষ্কার রাজনৈতিকভাবে তাঁর দলের জন্য ক্ষতিকর হয়েছে।

রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপার কমানোর ক্ষেত্রে তিনি ‘এ প্লাস’ পাওয়ার যোগ্য। তবে বৈধ চাকরিতে নিয়োজিত থাকা সত্ত্বেও শুধু অবৈধভাবে প্রবেশের কারণে অনেককে দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে, যা তাঁর কাছে খারাপ লেগেছে।

ট্রাম্প বলেন, অভিবাসন নীতি অতিরিক্ত কঠোর ছিল। এ বিষয়ে কংগ্রেসের ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি, যদিও কোনো বিস্তারিত পরিকল্পনা জানাননি।

তবে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে প্রশাসনের অবস্থানের মিল পাওয়া যায়নি। হোয়াইট হাউস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারের অভিযান অব্যাহত থাকবে। অভিবাসন পুলিশ আইসিইর কার্যক্রমও কমানো হচ্ছে না।

মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যু রিপাবলিকানদের জন্য সহায়ক ও ক্ষতিকর—দুই ভূমিকাই রেখেছে বলে মন্তব্য করেন ট্রাম্প। নির্বাচনে টেক্সাসের মতো রক্ষণশীল অঙ্গরাজ্যেও ল্যাটিনো ভোটারদের ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে পড়া দলটির পরাজয়ে ভূমিকা রেখেছে।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও নির্বাচনের পর অভিবাসন নীতি প্রয়োগের কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। অবৈধ শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানোর প্রস্তাব দেন তিনি।

তবে অভিবাসন নীতির কঠোর অবস্থানের জন্য পরিচিত স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ নিয়োগ দেওয়ায় প্রশাসনের নীতি পরিবর্তন নিয়ে সংশয় তৈরি হয়েছে। এদিকে আইসিই কর্মকর্তাদের প্রতিদিন প্রায় ২ হাজার ৭০০ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে বলে সংস্থাটির সূত্র জানিয়েছে।

অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে শিকাগো, মিনিয়াপোলিস ও লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। মিনিয়াপোলিসে অভিবাসন বিভাগের এজেন্টদের গুলিতে দুই বিক্ষোভকারী রেনি গুড ও অ্যালেক্স প্রেটি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানে হামলার পাশাপাশি তেহরানের সঙ্গে আলোচনার কথা জানালেন ট্রাম্প

জর্জিয়া স্টেট সিনেটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাংলাদেশি শেখ রহমান

আমরা বাংলাদেশের চলমান সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছি : জয়সওয়াল

কাতারের বিমানবন্দরে হাজারো মানুষের ভিড়, দেশ ছাড়ার গুঞ্জন নিয়ে যা জানা গেল

রাহুল গান্ধী কখনোই প্রধানমন্ত্রী হতে পারবেন না: অমিত শাহ

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, আগুন ধরল দুই তেলবাহী ট্যাংকারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।