সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর ঃ মঞ্জু | চ্যানেল খুলনা

সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর ঃ মঞ্জু

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন বাংলাদেশের ইতিহাসে আগামীতে আর কোন ১৬ জুনের মত কালোদিবস ও বাকশাল ফিরে আসতে না পারে সে ব্যাপারে সকল মহলকে সজাগ থাকতে হবে। তিনি সংবাদপত্র/গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার আহবান জানিয়ে বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত দায়িত্ব পালন করতে চায়। আমরা দৃঢভাবে বিশ্বাস করি, সকলকে যদি আমরা ঐক্যবদ্ধ করে একটা কাঠামোর মধ্যে আনতে পারি, তাহলে আমরা আমাদের এই কাজটা সহজ হবে।’

তিনি বলেন, ইতোমধ্যেই বর্তমান সরকারের তথ্য মন্ত্রনালয় এটি নিয়ে কাজ করছে। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

আজ মঙ্গলবার (১৬ জুন) সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।

খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ইউনিয়নের কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ, মোঃ আনোয়ার হোসেন, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, দিপ্ত টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান ইয়াসীন আরাফাত রুমী, বাংলা নিউজের খুলনা অফিস প্রধান মাহবুবুর রহমান মুন্না, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ফকির শহিদুল ইসলাম, খাইরুল ইসলাম, সময় টেলিভিশনের আব্দুল্লাহ আল মামুন রুবেল, এম এ জলিল, মোঃ রাজু আহমেদ, আজিজুল ইসলাম, সৈয়দ হুমায়ুন কবির রানা, নুরুল আমিন নুর, অনিক রহমান, কলিন হোসেন আরজু, আরিফ বিল্লাহ, মাসুদ আল হাসান, মোহাইমিনুর রহমান, শিল্পী রহমান, উম্মে উমামা রাত্রি, কনিকা আক্তার কাকন, মোঃ আরিফুর রহমান, খুলনা বেতারের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না : মাহফুজুর রহমান

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।