সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সরকারি সিটি কলেজের রি-ইউনিয়নের আয়োজক কমিটির সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

সরকারি সিটি কলেজের রি-ইউনিয়নের আয়োজক কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের রি-ইউনিয়ন আয়োজক কমিটির উদ্যোগে শুক্রবার বিকাল চারটায় কলেজ প্রাঙ্গনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম ও পরিচালনা করেন কমিটির সদস্য সচিব তসলিম আহমদ আশা। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১ আগষ্ট থেকে অনলাইন ও অফলাইনে ১ম রি-ইউনিয়নের রেজিস্ট্রশন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত ও ইয়ার ভিত্তিক প্রতিনিধিদের সমন্বয়ে ১৯৮০ সাল থেকে ২০২৩ সালের শিক্ষার্থীদের নিয়ে ইয়ার ভিত্তিক উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া সভায় আগামী ২৮ জুলাই শুক্রবার বিকেলে কলেজ প্রাঙ্গনে ৩য় সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় এ সময় উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান, আয়োজক কমিটির যুগ্ম-আহবায়ক, যুগ্ম-সদস্যসচিব ও সদস্যবৃন্দসহ বিভিন্ন সালের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আগামী ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ১ম পুনর্মিলনী। এই রি-ইউনিয়ন উপলক্ষে আহ্বায়ক ও সদস্য সচিবসহ ১৭২ সদস্য বিশিষ্ট একটি আয়োজক কমিটি ঘোষণা করা হয়। শুক্রবারে অনুষ্ঠিত সভাটি এই রি-ইউনিয়নের ২য় সাধারণ সভা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।