সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘সরকারকে জনগণ ক্ষমা করবে না’-ফখরুলের বক্তব্যের জবাব দিলেন কাদের | চ্যানেল খুলনা

‘সরকারকে জনগণ ক্ষমা করবে না’-ফখরুলের বক্তব্যের জবাব দিলেন কাদের

‘সরকারকে জনগণ ক্ষমা করবে না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হা-না ভোটের মাধ্যমে যারা ভোটডাকাতি শুরু করেছিল, রাতের বেলাায় কারফিউ গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র শিখিয়েছিল, তাদেরকে জণগণ এখনও ক্ষমা করেনি। আর ক্ষমা করেনি বলেই বিএনপি ক্রমশঃ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ওবায়দুল কাদের শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই বারবার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। বিএনপির সব কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে প্রতিশোধ নিচ্ছে জীবন্ত মানুষ আর সম্পদ পুড়িয়ে। জনগণ তাদের ক্ষমা করেনি বলেই এখনও অতীতের অপরাধের প্রায়শ্চিত্ত করছে।

তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগেই অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার সুযোগ সবচেয়ে বেশি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।