সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সরকার সুবিধাবঞ্চিতদের অর্থসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে : মেয়র তালুকদার আব্দুল খালেক | চ্যানেল খুলনা

সরকার সুবিধাবঞ্চিতদের অর্থসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে : মেয়র তালুকদার আব্দুল খালেক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সরকার সুবিধাবঞ্চিতদের অর্থসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে। বাড়িতে বসেই তারা মোবাইলের মাধ্যমে অর্থ তুলতে পারছেন। করোনাভাইরাস সংক্রমণ শুরু থেকে নিম্নআয়ের শ্রমজীবী, অসহায় ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থসহ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। অসচ্ছল, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি সোমবার সকালে নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সম্মেলনকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা খুলনা মুক্তিসেবা সংস্থা (কেএমএসএস) এর আয়োজনে করোনাভাইরাস মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার অসহায় ও দুস্থদের ভাতা চালু করেছে। প্রতিবন্ধী ভাতা, বয়ষ্ক, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধাভাতা, ভিজিডিকার্ড এবং ভিজিএফকার্ড বর্তমান সরকারের অন্যতম পদক্ষেপ। সীমিত সম্পদের মধ্য দিয়েও দেশের দারিদ্র মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করছে সরকার। করোনাকালে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাড়াঁনোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান সিটি মেয়র।
৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম মোজাফ্ফর রশিদীর রেজার সভাপতিত্বে এসময় খুলনা মুক্তিসেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আক্তার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিটি মেয়র করোনাভাইরাস মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রথম কিস্তিতে দুই হাজার পাঁচশত টাকা করে ৪৯ জনের মাঝে মোট এক লাখ ২২ হাজার পাঁচশত টাকা বিতরণ করেন। পরে মেয়র ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরে দুই হাজার পাঁচশত টাকা করে ৫৬ জনের মাঝে এক লাখ ৪০ হাজার টাকা বিতরণ করেন। এর আগে মেয়র টুটপাড়া গাজী ফুডস এন্ড বেভারেজের উদ্বোধন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।