সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সরকার পাটের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে : শ্রম প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

সরকার পাটের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে : শ্রম প্রতিমন্ত্রী

‘সোনালি আঁশের সোনার দেশ-পরিবেশবান্ধব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (রবিবার) খুলনায় জাতীয় পাট দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে নগরীর শহিদ হাদিস পার্কে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
শ্রম প্রতিমন্ত্রী জাতীয় পাট দিবসে পাটজাত পণ্যের ওপর থেকে এন্টি-ডাম্পিং ডিউটি তুলে নেওয়া এবং বাণিজ্য বাধা দূর করার জন্য ভারতের কাছে দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পাট শিল্পের আধুনিকায়ন করা হলে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত পাটজাত পণ্যের ওপর থেকে এন্টি-ডাম্পিং ডিউটি প্রত্যাহার করলে শীঘ্রই আমাদের পাট শিল্পের সুদিন ফিরে আসবে। সরকার পাটের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় পাটচাষীদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি পাট শিল্পের সম্প্রসারণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, জাতির পিতা বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পাটখাতকে সুসংহত ও গতিশীল করার উদ্যোগ নিয়েছিলেন।
এসময় খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, খুলনা পাট অধিদপ্তরের সহাকরী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে পাট দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।