সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সদর থানা বিএনপির পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালন | চ্যানেল খুলনা

সদর থানা বিএনপির পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে খুলনা সদর থানা বিএনপি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল )নগরীর ২২ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সদর থানা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে. এম. হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন।

এ সময় ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম নুরুল আলম দীপু, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান জুয়েলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা জরুরি। এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।