সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সংসদে দলিতদের দাবী তুলে ধরার আশ্বাস জাপা’র দুই প্রার্থীর | চ্যানেল খুলনা

সংসদে দলিতদের দাবী তুলে ধরার আশ্বাস জাপা’র দুই প্রার্থীর

দলিত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন এবং সাংবিধানিক অধিকারসহ ৮ দফা দাবী আদায়ে খুলনা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ গাউসুর আজম এবং খুলনা -৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুনের কাছে স্মরকলিপি প্রদান করা হযেছে।

সোমবার রাত ৮:০০ ঘটিকায় জাতীয় পার্টির মহানগর কার্যালয়ে দলিত ওয়ার্কিং গ্রুপের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় গাউসুল আজম বলেন, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৮ দফা দাবীর প্রতি সহমত পোষণ করেন। তিনি আশ^াস প্রদান করেন, নির্বাচনে জয় লাভ করে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর দাবী প্রতিষ্ঠার জন্য কাজ করবেন এবং সংসদে দলিতদের দাবী তুলে ধরবেন।

আব্দুল্লাহ আল-মামুন বলেন, ইতোমধ্যে জাতীয় পার্টির নিবৃাচনী ইশতেহারে অন্তর্ভূক্ত করা হয়েছে। নির্বাচিত হলে জাতীয় সংসদে দাবি বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখবো।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দলিত ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক সিলভী হারুন, সদস্য মিনা আজিজুর রহমান, অ্যাড. মোঃ মোজাহিদুল ইসলাম শামীম, আলমগীর হান্নান, দিপক সরকার, সাইফুর ইসলাম মানবাধিকার কর্মী অরুন দাশ
প্রমুখ।

দাবী সমূহের মধ্যে রয়েছে: দলিত জনগোস্ধসঢ়;ঠীর সামাজিক ক্ষমতায়ন ও সাংবিধানিক অধিকার নিশ্চিতে দাবীগুলোর মধ্যে বৈষম্য নিরোধ আইন কার্যকর করা এবং এতে দলিত জনগোষ্ঠীর কথা উল্লেখ করা। আসন্ন দ্বাদশ সংসদে প্রতিশ্রুত সংখ্যালঘু কমিশন গঠন করা। জাতীয় সংসদে ও স্থানীয় সরকার এ আসন সংরক্ষণের পাশাপাশি স্টান্ডিং কমিটিতে দলিতদরে প্রতিনিধিত্ব নিশ্চিত করা ও সংসদীয় ককাস গঠন করা। সমাজকল্যান মন্ত্রনালয়ের মাধ্যমে পিছিয়ে পড়া/ অনগ্রসর জনগোষ্ঠী কারা তা সুনির্দিষ্ট করা এবং পিছিয়ে পড়া/ অনগ্রসর জনগোষ্ঠীর তালিকায় দলিত উল্লেখ করা।দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝরে পরা রোধে, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত নিরবিচ্ছিন্ন শিক্ষা অব্যাহত রাখতে শিক্ষা ঋণ চালু করা। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে দলিত এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ তহবিল (সহজ শর্তে ঋণ) গঠন করা। মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলিতে দলিত দের জন্য কোটা বরাদ্দ করা। সিটি কর্পোরেশন ও পৌরসভায় হরিজন জনগোষ্ঠীর জন্য কোটা বরাদ্দ করা, চাকরি নীতি যুগোপযোগী করা সহ সকল প্রতিষ্ঠানে চাকুরি স্থায়ী করা এবং ঘোষিত প্রঙ্গাপন অনুসারে ঝাড়–দার/ক্লিনার/সুইপার পদে মোট নিয়োগের ৮০% হরিজন জনগোষ্ঠীর কোটার সঠিক বাস্তবায়ন করা এবং আউটসোর্সিং পদ্ধতি বাতিল করা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।