সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শ্রমিক নেতা শেখ মো: আব্দুস সোবহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও মিলাদ মাহফিল | চ্যানেল খুলনা

শ্রমিক নেতা শেখ মো: আব্দুস সোবহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও মিলাদ মাহফিল

জাতীয় শ্রমিকলীগ খুলনা মহানগর শাখার সাবেক সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম. আসাদুজ্জামান রাসেল এর পিতা প্রখ্যাত শ্রমিক নেতা মরহুম শেখ মোঃ আব্দুস সোবহানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। তার পরিবারের উদ্যোগে নিজ বাসভবনে দিনব্যাপী কোরআন খতম ও যোহর বাদ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া, খুলনাস্থ মোরলগঞ্জ কল্যান সমিতির উদ্যোগে বাদ আছর নগরীর হরিণটানার জিরোপয়েন্ট এলাকায় মদিনা নগর হাফেজিয়া মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মৌলভীপাড়া নুরে জামে মসজিদ পরিবারের পক্ষ থেকে এবং শেখপাড়া আস্থানা জামে মসজিদে ও পোর্ট জামে মসজিদে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান রাসেল, মো: জিলহাজ্ব হাওলাদার, আশরাফুল আলম বাবু, মো: কামরুল ইসলাম, রুমান আহমেদ, মো: হানিফ শেখ, জাকারিয়া শেখ, গোলাম রাব্বানী মামুন, ইমরান গাজী, দিদারুল আলম, মো: সাইদ শেখ, জুবায়ের হোসেন জনি, শেখ শামিম, বাপ্পি প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।