সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শ্রমিক নেতা অধ্যাপক আবু সুফিয়ান বঙ্গবন্ধুর খুবই স্নেহভাজন ছিলেন: শ্রম প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

শ্রমিক নেতা অধ্যাপক আবু সুফিয়ান বঙ্গবন্ধুর খুবই স্নেহভাজন ছিলেন: শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শ্রমিক নেতা অধ্যাপক আবু সুফিয়ান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুবই স্নেহভাজন ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে শপথ নেয়ার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা মহানগরীর দৌলতপুরে বেবীট্যাক্সি সিএনজি চালিত অটোরিকশা থ্রি-হুইলার ড্রাইভার্স ইউনিয়ন কার্যালয় চত্বরে শাহাদত বার্ষিকী পালন কমিটি আয়োজিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা অধ্যাপক আবু সুফিয়ান এর ৪৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, অধ্যাপক আবু সুফিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন, ১৯৬৬-৬৭ সালে শাহ মাখদুম হলের ভিপি ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ড. শামসুজ্জোহার অত্যন্ত প্রিয় ছাত্র ছিলেন। প্রফেসর ড. মযহারুল ইসলাম,  প্রফেসর ড.আব্দুল খালেক আবু সুফিয়ানকে খুব ভালোবাসতেন।
স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সিটি মেয়র বলেন, আবু সুফিয়ান তুখোড় ছাত্র নেতা ছিলেন, উচ্চ শিক্ষিত মানুষ হয়েও শ্রমজীবী মানুষের সাথে মিশেছেন, তাদের আপনজন হয়ে উঠেছিলেন। শ্রমিকদের তিনি অন্তর দিয়ে ভালবাসতেন। মেয়র আরো বলেন, অধ্যাপক আবু সুফিয়ান শুধু শ্রমিক নেতাই ছিলেন না, অত্যন্ত শিক্ষানুরাগী ছিলেন। মাত্র কয়েক বছরের মধ্যে তিনি খুলনায় দুইটি কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি অধ্যাপক আবু সুফিয়ানের আদর্শে উজ্জীবীত হয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।
দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আলীর পরিচালনায় স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন খুলনা সরকারি ব্রজলাল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিকুজ্জামান। অন্যানের মধ্যে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বক্তৃতা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।