সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শ্রম প্রতিমন্ত্রীর খুলনার সফরসূচি | চ্যানেল খুলনা

শ্রম প্রতিমন্ত্রীর খুলনার সফরসূচি

চ্যানেল খুলনা ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ছয় দিনের সফরে আজ খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১১ মার্চ সকাল ১১টায় খালিশপুর বঙ্গবাসি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, বিকাল পাঁচটায় দৌলতপুর পাবলা সবুজ সংঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে যোগদান এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।

তিনি ১২ মার্চ সকাল ১১টায় দৌলতপুর আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিকাল তিনটায় খুলনা সার্কিট হাউসে কৃষিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। প্রতিমন্ত্রী বিকাল পাঁচটায় দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।

প্রতিমন্ত্রী ১৩ মার্চ বিকাল তিনটায় দৌলতপুর বিনাপানি স্কুলে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, দৌলতপুর থানা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান, বিকাল পাঁচটায় দৌলতপুর পাবলা সবুজ সংঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার সমাপনীতে যোগদান এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।

তিনি ১৪ মার্চ সকাল ১১টায় খালিশপুর হাজী শরীয়তউল্লাহ বিদ্যাপিঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে, বিকাল পাঁচটায় শহিদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, রাত আটটায় নিজ বাসভবনে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমামদের সাথে মতবিনিময় এবং রাত নয়টায় দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।

প্রতিমন্ত্রী ১৫ মার্চ সকাল ১১টায় খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

বিকালে তিনি ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।