সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে : সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে : সালাম মূর্শেদী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করে হত্যাকারীরা বাংলাদেশকে পিছিয়ে দিতে চেয়েছিলো। তারই সাহসী কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ আজ শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে পেরেছে। আগামীতে এই শক্তিকে কাজে লাগিয়ে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে খুলনা-৪ আসনের উন্নয়ন অব্যাহত রাখতে হবে।
শনিবার বিকাল ৫ টায় তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ ছাত্রলীগ তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তেরখাদা উপজেলা ছাত্রলীগের প্রথম যুগ্ম আহবায়ক শেখ হুসাইন আহমেদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আনারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, আ’লীগ নেতা শেখ তবিবুর রহমান, আব্দুর রাজ্জাক রাজা, মোল্যা বোরহান উদ্দিন, মোল্যা ফরিদ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, যুবলীগ নেতা শেখ শামীম হাসান, আব্দুস সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামছুল আলম বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আনিছুল হক, শ্রমিক লীগ নেতা জিল্লুর রহমান নান্নু, খান ফরাদুজ্জামান সুমন, মহিলালীগ নেত্রী আঞ্জুয়ারা সুমি, তাহেরা নয়ন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান আকিব, আরশাদ মোল্যা, জহির চৌধুরী, গোবিন্দ বিশ্বাস, আবুজার ছকাতি, আলআমিন ইসলাম, রাজিব, সাফিন, নাঈম ইসলাম, রাকিব হাসান, আকাশ, রিহাজ আহমেদ, মিলন, মেহেদী, রিয়াদ প্রমূখ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।