সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ সোহেল ও তার পরিবারের সুস্থতা কামনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের দোয়া | চ্যানেল খুলনা

শেখ সোহেল ও তার পরিবারের সুস্থতা কামনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের দোয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র,যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক শেখ সোহেল ও তার পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সোমবার ১৯ জুলাই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামিলীগের দপ্তর সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহাবুব আলম সোহাগ। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান কবির’র সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক এস এম নূর হাসান জনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কলিন হোসেন আরজু, শাহ আরাফাত রাহীব, রবিউল ইসলাম, কামাল হোসেন ব্যাপারী হুমায়ুন কবির বাদল, মোঃ সিয়াম, লাবনী আক্তারসহ কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুজগুন্নী কাজীপাড়া জামে মসজিদের পেশ ঈমাম এম ডি আতিকুর ইসলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।