সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিয়ালী উপজেলায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদ | চ্যানেল খুলনা

শিয়ালী উপজেলায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদ

গত ৭ই আগষ্ট খুলনা জেলার রুপসা উপজেলার ০৫ নং ঘাটবোগ ইউনিয়নের শিয়ালি গ্রামে বিকাল ৫ ঘটিকায় পরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অতর্কিত হামলা করে।
এতে ৬ টি মন্দির সহ হিন্দু বাড়িতে হামলা, লুটপাট ও মহিলাদের উপর নির্যাতনসহ ধ্বংসলীলা চালানো হয়।
ঘটনাস্থলে গতকাল ৮ই আগষ্ট সকাল ১১ টাই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বাবু বিমান বিহারী রায় অমিত ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস এর সাথে ছুটে যায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাবেক সভাপতি দেবাশীষ রায়, খুলনা জেলা যুব ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার রায়, খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কানাই মন্ডল, খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব অভিজিৎ সরকার রাহুল, বিপুল রায় চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন ” বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে, কোন কিছু ঘটলেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলা হয়। প্রশাসন দোষীদের গ্রেফতার করলেও স্থায়ী বিচারের আওতায় আনতে অপারগতা প্রকাশ করার কারনে ঘটনাগুলো পূর্নাবৃত্তি হচ্ছে।
নেতৃবৃন্দ রুপসার এই সম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানাই ও দোষীদের শাস্তির দাবি কামনা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।