সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিল্পাঙ্গনের বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা | চ্যানেল খুলনা

শিল্পাঙ্গনের বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা

খুলনার খালিশপুরের সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গন একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে খুলনার শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এ সময় সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখায় মুরালী লোক-সংস্কৃতি বিকাশ ও গবেষণা কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক নিখিল কৃষ্ণ মজুমদার, কবি ও গীতিকার এস এম হুসাইন বিল্লাহ ও কবি-লেখক এম এম তৈয়াবুর রহমানকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।

শিল্পাঙ্গন একাডেমীর সভাপতি শেখ শাহ্জাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ‘ল’ কলেজের অধ্যাপক এ্যাড. কুদরাত-ই-খুদা। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপ-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, সমাজসেবক নিজাম উর রহমান লালু ও মতলুবুর রহমান মিতুল। একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহার সঞ্চালনায় ও খন্দকার খলিলুর রহমানের সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন, একাডেমির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, সাহিত্য সম্পাদক শিমুল আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন সজল, সাংস্কৃতিক সম্পাদক সৌমেন সরকার-সহ একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।