সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক | চ্যানেল খুলনা

শার্শায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক

যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ আলম শেখ (৩৮) ও লাল্টু মোড়ল (৩৫) নামে দু’মাদক পাচার কারীকে আটক করেছে। বুধবার (১৫ নভেম্বর) রাত ১১ টার দিকে শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা এলাকা থেকে এ গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটক আলম শেখ বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে ও লাল্টু মোড়ল একই থানার মানকিয়া গ্রামের সাজেদ আলীর ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শার্শার বহিলাপোতা গ্রামে কয়েকজন মাদক পাচারকারী মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আলম শেখ ও লাল্টু মোড়লকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজার ১২টি বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ২৪ কেজি।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরে মাদকের ১২ মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।