সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শায় স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পুত্র সন্তানের জম্ম দিল স্ত্রী | চ্যানেল খুলনা

শার্শায় স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পুত্র সন্তানের জম্ম দিল স্ত্রী

যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শোকার্ত এক স্ত্রী। একই পরিবারে একদিকে না ফেরার দেশে চলে যাওয়ার চিরকালের শূন্যতা, অন্যদিকে নতুন প্রাণের আগমন এই দুইয়ের চরম বাস্তবতায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শার্শা উপজেলার উলাশি ইউনিয়নের কন্যাদাহ গ্রামে।

​নিহত হাবিবুর রহমান (২৫) শার্শার কন্যাদাহ গ্রামের হযরত আলীর ছেলে এবং তাঁর স্ত্রী মিম খাতুন (১৭) পার্শ্ববর্তী সেতাই গ্রামের ফারুক হোসেনের কন্যা। হাবিবুর রহমান পেশায় বেনাপোল বন্দরের একজন শ্রমিক ছিলেন।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর তীব্র জ্বর ও শারীরিক জটিলতা নিয়ে হাবিবুর রহমান বাগআঁচড়ার একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। রাজধানীর মগবাজারের রাজমনু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​এদিকে স্বামী যখননঢাকায় মৃত্যুর সঙ্গে লড়ছেন, প্রসববেদনায় কাতর হয়ে স্ত্রী মিম সেদিনই শার্শার বাগআঁচড়া নার্সিং হোম ক্লিনিকে ভর্তি হন। স্বামীর মৃত্যুর খবর আসার ঠিক ১৫ মিনিট আগে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। প্রসূতির মানসিক আঘাত ও শারীরিক অবস্থা বিবেচনায় পরিবার তাৎক্ষণিকভাবে তাঁকে স্বামীর মৃত্যুর সংবাদটি জানায়নি। পরবর্তীতে নবজাতকের জন্মের খবর পাওয়ার পর হাবিবুরের পিতা হযরত আলীসহ স্বজনদের মাঝে কান্নার রোল পড়ে যায়।

​অশ্রুসিক্ত নয়নে হাবিবুরের পিতা হযরত আলী বলেন, আমার বুকজুড়ে আজ শুধু শূন্যতা। একদিকে আমার আদরের ছেলেটা চলে গেল না ফেরার দেশে, আর অন্যদিকে আমার ঘরে এল নতুন প্রাণ। এই আনন্দ কীভাবে নেব, বুঝতে পারছি না। আমার এতিম নাতিটার দিকে তাকালেই বুক ফেটে কান্না আসে।

​একই পরিবারে মৃত্যু ও জন্মের এমন আকস্মিক ঘটনায় এলাকার সাধারণ মানুষও গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। সবাই এখন এই শোকস্তব্ধ মা ও পিতৃহীন নবজাতকের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া ও সমবেদনা জানিয়েছেন।

​এদিকে পরদিন সোমবার সকাল ১১টায় মৃত হাবিবুর রহমানের জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বেনাপোলে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোলে অস্ত্রের চালান জব্দ, ভ্যানচালকের বিরুদ্ধে মামলা

রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করে বন্দরকে ব্যবসাবান্ধব করা হবে: বেনাপোলে নৌ প্রতিমন্ত্রী

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।