সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা | চ্যানেল খুলনা

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে খুলনা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেয়া হয়।

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে নিসচার খুলনা জেলা ও মহানগর শাখা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নিসচা’র মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব। বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা সমন্বয়ক মনির চৌধুরী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, নিসচার জেলা সভাপতি হাসিবুর রহমান, নগর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন খুলনা জেলা শাখার সহসম্পাদক আফজাল হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীতে এক সমাবেশে শাজাহান খান নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তিনি শ্রমিকদের উসকানি দিচ্ছেন। ইলিয়াস কাঞ্চনকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন, যা প্রধানমন্ত্রী ও দেশের মানুষকেই অপমান করার শামিল।

বক্তারা অবিলম্বে শাজাহান খানকে ইলিয়াস কাঞ্চনের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা। একইসঙ্গে বিরূপ আচরণের কারণে শাজাহান খানকে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

উল্লেখ্য, রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সম্মেলনে গত শুক্রবার সন্ধ্যায় শাজাহান খান ইলিয়াস কাঞ্চনকে ‘বেকুব’ বলে মন্তব্য করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

বৃক্ষরোপণ কর্মসূচিতে খুলনায় পুলিশ কমিশনারের চারা রোপণ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ, সেক্রেটারি সরদার আবু তাহের

অক্সিজেন সরবরাহ বাড়ানোর উপায় হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।