সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শহীদ শেখ রাসেলের জন্মদিনে মহানগর ছাত্রলীগের দোয়া মাহফিল, অসহায় দুস্থ্য এবং পথশিশুদের মাঝে খাবার বিতরণ | চ্যানেল খুলনা

শহীদ শেখ রাসেলের জন্মদিনে মহানগর ছাত্রলীগের দোয়া মাহফিল, অসহায় দুস্থ্য এবং পথশিশুদের মাঝে খাবার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেলের এর ৫৮ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে দোয়া মাহফিল, অসহায় দুস্থ্য ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১:৩০ ঘটিকায় শঙ্খমার্কেটস্থ আজমীরি জামে মসজিদে দোয়া এবং দলীয় কার্যালয়ে অসহায় দুস্থ্য ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্টিত হয়। দোয়া মাহফিল, অসহায় দুস্থ্য ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেসে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বাচ্চু, দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর পরিচলনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা মো: হাফিজুর রহমান হাফিজ, কে এম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইয়াসিন আরাফাত, মাহামুদুল ইসলাম সুজন, শরিফুল ইসলাম বাবু, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেস, আব্দুল কাদের সৈকত, মশিউর রহমান বাদশা, ওমর কামাল, অভিজিৎ সরকার রাহুল, মহাদেব গাইন, রুমান আহমেদ, তানভীর ইসলাম সাব্বির, রায়হান শিকদার, উৎপল দাশ, রাহুল শাহরিয়ার, প্রমুখ। মসজিদে দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।